কুমারখালীতে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকারিয়া খান জেমস ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। প্রথম আলোর কাছে মুঠোফোন তিনি অভিযোগ করেন, পৌর এলাকার কয়েকটি কেন্দ্রে তাঁর কর্মীদের মারধর করা হয়েছে। ব্যালট পেপারে ভোট কেটে নেওয়ার অভিযোগ তুলে তিনি বেলা সাড়ে ১১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন। পরে সংবাদ সম্মেলনে লিখিত কিছু অভিযোগ করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।