কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতিসহ ছয় নেতাকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলমসহ চান্দিনা পৌর বিএনপির ছয় নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে দলের যুগ্ম মহাসচিব (দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে ওই তথ্য জানা গেছে।
সাময়িক বহিষ্কৃত অপর পাঁচজন হলেন: চান্দিনা পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, চান্দিনা পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহসভাপতি কামাল হোসেন এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন।
খোরশেদ আলম বলেন, ‘এখনো চিঠি পাইনি। তবে বিষয়টি মৌখিকভাবে জেনেছি। এলডিপির মহাসচিবের গাড়িতে হামলার ঘটনায় আমাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।’