কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মিসভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মিসভা আজ শনিবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টা ৩০ মিনিটে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রি কলেজ মাঠে ওই কর্মিসভা হবে।
কর্মিসভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত নন্দী। এতে সভাপতিত্ব করবেন পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আ হ ম মুস্তফা কামাল। কর্মিসভায় রাজনৈতিক, সাংগঠনিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
দলের আহ্বায়ক কমিটির অন্তত তিনজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, কর্মিসভা নাম দিলেও এটাই সম্মেলন।