কুমিল্লায় কাল হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলায় আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে নতুন করে ট্রাক আনা এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।
দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।