কুমিল্লায় বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি
কুমিল্লা সিটি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার সন্ধ্যায় কুমিল্লা মহানগরে ২৬ প্লাটুন বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা ছয়টা থেকে বিজিবির সদস্যরা কাজ শুরু করেছেন।
বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজার পাঠানো এক মুঠোফোন বার্তায় এ কথা জানানো হয়। এতে বলা হয়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় সোমবার সন্ধ্যায় ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।