কুলাউড়ায় ছাত্রলীগের তিন কমিটি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা, পৌর ও কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গণমাধ্যমের কাছে পাঠানো মৌলভীবাজার জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিয়াজুল তায়েফকে সভাপতি ও আবু সায়হামকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যের ছাত্রলীগের কুলাউড়া উপজেলা, হাবিবুর রহমানকে সভাপতি ও ইমন আহমদকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কুলাউড়া পৌর এবং জাকারিয়া আল জেবুকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কুলাউড়া ডিগ্রি কলেজ কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মেয়াদ এক বছর।
দলীয় সূত্র জানায়, কুলাউড়ায় দীর্ঘদিন ধরে ছাত্রলীগের দুটি কমিটি পৃথকভাবে দলীয় কার্যক্রম চালাচ্ছিল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানেও দুটি পক্ষের অনুমোদিত পৃথক কমিটি ছিল। এ অবস্থায় গত বছরের ২৩ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা ছাত্রলীগ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের কুলাউড়া উপজেলার অন্তর্ভুক্ত সব ইউনিয়ন, স্কুল, কলেজ ও মাদ্রাসার কমিটি বিলুপ্ত ঘোষণা করে।