কুশপুত্তলিকা দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় গতকাল রোববার সড়ক অবরোধ করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের কুশপুত্তলিকা দাহ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কলিমউদ্দিন আহমদের নেতৃত্বে হরতালের সমর্থনে গোবিন্দগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। এরপর সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে সেখানে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় বক্তব্য দেন কলিমউদ্দিন আহমদ, সৈয়দ তিতুমীর, নজরুল ইসলাম, শামসুর রহমান প্রমুখ। দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে নৌপরিবহনমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।