কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে ৩৬ ঘণ্টা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা শহরে আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও এ হরতালের আওতায় থাকবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুকের মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শাহেদ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।

গত ২৬ জানুয়ারি পুলিশ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বোয়ালিয়া বাজার থেকে গ্রেপ্তার করে।