কুষ্টিয়ায় আ.লীগ নেতার হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজকের এই নির্বাচনী প্রচারণার শুরুর পর থেকে কোনো ওয়ার্ডে যদি কোনো বিএনপি, কোনো জামায়াত, কোনো ধানের শীষের লোক ভোট চায়, তাহলে অবশ্যই সেই ওয়ার্ডের নেতৃবৃন্দকে জবাবদিহি করতে হবে। কেন জামায়াত-শিবিরের লোক সেই ওয়ার্ডে ভোট চাবে।’
গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড়ে পৌরসভার নির্বাচনী প্রচারণা সভায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান এভাবেই নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ার আলীর পক্ষে ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান বলেন, ‘কোনো ওয়ার্ডে জামায়াত-শিবির ধানের শীষ নিয়ে ভোট চাবে, যদি প্রতিরোধ করা না হয়, তাহলে অবশ্যই আমাদের দলীয় নেতা-কর্মীদের জবাব চাওয়া হবে।’