কুষ্টিয়ায় নৌকার সমর্থনে জাসদের মনোনয়ন প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীককে সমর্থন দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী গোলাম মহসিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ রোববার একজন প্রতিনিধি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পাঠিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন গোলাম মহসিন।

আজ রোববার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
কুষ্টিয়া সদরে বর্তমান মেয়র আনোয়ার আলীর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রথম আলোকে বলেন, ‘দুপুর দেড়টার দিকে একজন প্রতিনিধি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পাঠিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, যেহেতু বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার আলী সদরে নির্বাচন করছেন সেহেতু মুক্তিযোদ্ধার স্বপক্ষের ও জোটের প্রতি সম্মান জানিয়ে জঙ্গিবাদ নির্মূলে এক হয়ে নৌকা প্রতীককে সমর্থন জানানো হলো।