কুষ্টিয়ায় বিএনপির নেতা-কর্মীসহ আটক ৪২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া জেলায় গেল রাতে ব্যাপক অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে বিএনপির ১১জন নেতা-কর্মীসহ ৪২ জনকে আটক করা হয়েছে। সকাল দশটায় জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন প্রথম আলোকে বলেন, পুরো জেলায় বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ অভিযান চালায়। এতে সকাল পর্যন্ত ১১ জনকে ধরার হয়েছে। তিনি আরও জানান, ‘আজ সকাল দশটায় শহরের মজমপুর এলাকায় কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির মানববন্ধন রয়েছে। পুলিশ মানববন্ধন করতে দেখে কি না সংশয়ে আছি।’