প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমমনা সংগঠনগুলোর সাবেক নেতা-কর্মীদের নিয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে আইনজীবী সোহেল সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলনমেলায় সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড জসিম উদ্দিন মণ্ডল, জেলা সভাপতি কমরেড রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াকিল মুজাহিদ, উদীচী শিল্পীগোষ্ঠী কুষ্টিয়ার সভাপতি অনুপ কুমার নন্দী প্রমুখ তাঁদের স্বর্ণালি রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করেন। আলোচনা শেষে প্রয়াত বিপ্লবী নেতা-কর্মীদের সম্মাননায় মরণোত্তর স্মারক প্রদান এবং উদীচীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়। l