কুড়িগ্রাম ও নীলফামারীতে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার কুড়িগ্রাম ও নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কুড়িগ্রাম পুরোনো পোস্ট অফিসপাড়ার দলীয় কার্যালয় থেকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করার সময় পুলিশ তাঁদের বাধা দেয়। নেতা-কর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেন। পরে শহরের জাহাজ মোড়ে সমাবেশ হন। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান।

এদিকে, বেলা ১১টার দিকে নীলফামারীর পৌর বাজারের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামানের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি জহুরুল আলম।