কূটনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশনের প্রধানদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময় l প্রথম আলো
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশনের প্রধানদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময় l প্রথম আলো

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশনের প্রধানদের সঙ্গে গতকাল সোমবার ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি কূটনীতিকদের সম্মানে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন।
ইফতারে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক, ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু, নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুনডেমো, ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, কুয়েতের রাষ্ট্রদূত আবদেল মোহাম্মদ এ এইচ হায়াত, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি উন ইয়ং, ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি, ঢাকায় কূটনীতিক কোরের ডিন মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত, পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম, ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ রামাদান, সৌদি আরবের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাসান আল হাজিনি, ভারতের ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা অংশ নেন। এ ছাড়া ভিয়েতনাম, সিঙ্গাপুর, কাতার, ভুটান, তুরস্ক, মালয়েশিয়া, নেপালসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা ইফতারে অংশ নেন।
ইফতারের আগে বিদেশি কূটনীতিক ও মিশনের প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন খালেদা জিয়া। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
ইফতারে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, অধ্যাপক মোস্তাহিদুর রহমান, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক মাহবুব উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, এলিনা খান প্রমুখ।
বিএনপির নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মোরশেদ খান, আবদুল আউয়াল মিন্টু, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।