কূটনৈতিক ব্যর্থতায় বাংলাদেশ বন্ধুশূন্য: আমীর খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমীর খসরু মাহমুদ চৌধুরী।(প্রথম অালোর ফাইল ছবি)
আমীর খসরু মাহমুদ চৌধুরী।(প্রথম অালোর ফাইল ছবি)

কূটনৈতিক ব্যর্থতার কারণে বাংলাদেশ বন্ধুশূন্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘ভুক্তভোগী দেশের সরকারগুলোই সাধারণত মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে। কিন্তু আমরা (বাংলাদেশ) সে ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে হয়েছে জাতিসংঘের মহাসচিবকে।’

আমীর খসরু বলেন, ‘কূটনৈতিক ক্ষেত্রে ব্যর্থতার কারণে আমরা অভ্যন্তরীণভাবে শক্ত অবস্থান নিতে পারিনি। অন্যদিকে বিশ্ব কূটনৈতিক ক্ষেত্রে আমাদের অবস্থানও পরিষ্কার করতে পারিনি। যে কারণে বাংলাদেশ বন্ধুশূন্য হয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটে কূটনৈতিক ব্যর্থতার কারণে বাংলাদেশের পক্ষে কেউ দাঁড়াতে চাচ্ছে না। বরং আমাদের বন্ধু দেশগুলোর সবাই মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। এর চেয়ে দুঃখের বিষয় কিছুই হতে পারে না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফর রহমান, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রমুখ।