কৃষক লীগের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন। জেলা কৃষক লীগের সদস্য তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য স্বপন কুমার রায়, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে জনাব আলী সভাপতি ও জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে ঘুড়কা ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়।