প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ১০ বছর পর জয়পুরহাট জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় সূত্র জানায়, ২০০৫ সালে জয়পুরহাট জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের পর আজ মঙ্গলবার এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা কৃষক লীগের সভাপতি ফিরোজা চৌধুরী। সম্মেলনে ৯১ জন কাউন্সিলরের উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য জেলা নেতৃত্ব গঠন করা হবে।