কৃষক লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা পার্কে গতকাল শনিবার জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা। জেলা কৃষক লীগের আহ্বায়ক মুসফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ আবদুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, সাংসদ ও কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ।