প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কুমিল্লা সফর নিয়ে আজ সোমবার বেলা দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে। এতে দলীয় প্রধানের সফরের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
বিএনপির জেলা কমিটির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, খালেদা জিয়া আগামী ৬, ৭ ও ১৩ নভেম্বর—এর মধ্যে যেকোনো তারিখে কুমিল্লা টাউন হল মাঠে জনসভা করবেন।
এ উপলক্ষে আজকের কেন্দ্রীয় কার্যালয়ের সভায় কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও দলীয় সাবেক সাংসদদের ডাকা হয়। সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি (গত ২ সেপ্টেম্বর সাময়িক বহিষ্কার হওয়া) খোরশেদ আলমকেও ডাকা হয়েছে।