কেরানীগঞ্জে সাংস্কৃতিক উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে আটি ভাওয়াল উচ্চবিদ্যালয় মাঠে তারানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাত দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। উৎসবটি কেরানীগঞ্জের প্রয়াত তিন কৃতি সন্তান জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, সংগীতজ্ঞ ওয়াহিদুল হক ও ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেনের প্রতি উৎসর্গ করা হয়েছে। উৎসবের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহিন আহমেদ। সভাপতিত্ব করেন তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন। উৎসব উপলক্ষে আটি ভাওয়াল উচ্চবিদ্যালয় মাঠে বসেছে বিভিন্ন খাবার ও পণ্যের স্টল। এ ছাড়া নাগরদোলা, রেলগাড়িসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। উৎসবটি আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।