কেশবপুরে ১১ বিদ্রোহী প্রার্থীসহ ১২ নেতা আ.লীগ থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের কেশবপুর উপজেলার ১১ জন বিদ্রোহী প্রার্থীসহ ১২ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এস এম মাহমুদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন ত্রিমোহিনী ইউনিয়নে লতিফুল কবির, সাগরদাঁড়ির শাহাদত হোসেন, মজিদপুরের শহিদুল ইসলাম, বিদ্যানন্দকাটির আমজাদ হোসেন, মঙ্গলকোটের মনোয়ার হোসেন, কেশবপুর সদর ইউনিয়নের আফছার উদ্দিন গাজী, পাঁজিয়ার ইয়ার মাহমুদ, সুফলাকাটির মহব্বত হোসেন, গৌরীঘোনার এস এম সিদ্দিকুর রহমান, সাতবাড়িয়ার মশিয়ার দফাদার ও হাসানপুরের আলতাফ হোসেন। মজিদপুরে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল হালিমকে বহিষ্কার করা হয়েছে।