কোকোর চেহলামের অনুষ্ঠান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম উপলক্ষে আজ বুধবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে কোরআনখানির আয়োজন করা হয়েছে।
বেলা ১১টার দিকে বাড্ডা আজিজিয়া মাদ্রাসা থেকে ছয় ব্যক্তিকে কোরআন পাঠের জন্য নিয়ে আসা হয়েছে। তাঁরা কোরআন পাঠ করছেন। এরপর দোয়া ও মিলাদ মাহফিল হবে।
বিএনপির মিডিয়া উইংয়ের শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে জানান, আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনায় খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, আরাফাত রহমান কোকো গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।