প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ভোট কারচুপি করে ফল ঘরে নিচ্ছে, নির্বাচনের নামে মানুষ হত্যা করছে। এই সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।
গতকাল শনিবার সৈয়দপুর বিমানবন্দরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব হওয়ার পর দুই দিনের সফরে নিজ বাড়ি ঠাকুরগাঁও যান মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘এলাকার মানুষ ভালোবাসেন, তাই সুযোগ পেলে এলাকায় আসি। মহাসচিব হওয়ার পর দায়িত্ব বেড়েছে।’
মির্জা ফখরুল বলেন, সরকার বিএনপির সম্মেলনে বাধা দিয়েও কোনো লাভ করতে পারেনি। বিএনপি এখন সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী দলে পরিণত হয়েছে। তিনি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।