ক্রাচে ভর করে বাড়ি বাড়ি যান তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন শারীরিক প্রতিবন্ধী শহীদুল ইসলাম। ক্রাচে ভর করে ভোটারদের বাড়ি বাড়ি যান তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা গতকাল সোমবার প্রথম আলোকে জানান, চতুর্থ ধাপে আগামী ৭ মে বাগমারার ১৬ ইউপিতে ভোট হবে। এতে শুভডাঙ্গা ইউপির ৪ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে প্রতিবন্ধী শহীদুল ইসলাম (৫০) মনোনয়নপত্র দাখিল করেছেন।

আটজন ভোটার বলেন, শহীদুল ক্রাচে ভর করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় লোকজন তাঁকে প্রচারণা চালাতে ও চলাফেরা করতে সহযোগিতা করছেন।

 শহীদুল বলেন, তিনি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপজেলার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রতিবন্ধীরা সমাজে অবহেলিত। তাঁদের বোঝা মনে করা হয়। তবে তিনি বোঝা নন, সম্পদ হিসেবে নিজেকে প্রমাণ করতে প্রার্থী হয়েছেন।