ক্লাস ও পরীক্ষা চালানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষকদের তিনি ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সমন্বয় সভার শুরুর দিকে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এ কথা বলেন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ওই সভা হয়।
মন্ত্রী বলেন, সরকার শিক্ষকদের দাবির বিষয়টি বিবেচনার জন্য বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত কমিটি পুনর্গঠন করেছে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের স্বার্থ দেখছে। শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা না চালিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই।
পৃথক বেতনকাঠামো ও অষ্টম বেতনস্কেলে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে প্রায় চার মাস ধরে আন্দোলন করছেন সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ঈদের ছুটি শেষে আগামী ৬ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সিমতি ফেডারেশনের সভায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই প্রেক্ষাপটে আজ শিক্ষামন্ত্রী এ কথা বললেন।