ক্ষমা চাইলে আলোচনা: শেখ সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, প্রধানমন্ত্রী ও দেশবাসীর কাছে ক্ষমা চাইলে আলোচনা হতে পারে।
অতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সংলাপে না আসার প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে এমন কথা বলেন শেখ সেলিম। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর যুবলীগ উত্তর শাখা আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
সমাবেশের শুরুতেই খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কীসের আলোচনা, কার সঙ্গে আলোচনা? আপনি ট্রেন মিস করেছেন। সেই ট্রেন আর ফিরে আসবে না। ’ পরে অবশ্য আলোচনার জন্য খালেদা জিয়াকে ‘ভুল’ স্বীকার করে প্রধানমন্ত্রী ও দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার শর্ত দেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে আওয়ামী লীগের সাংসদ শেখ সেলিম বলেন, ‘আর যদি মানুষ মারেন, হত্যা করেন। আপনাকে গ্রেপ্তারের জন্য আমি সরকারকে অনুরোধ করছি। ’
খালেদা জিয়াকে তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বাসায় যাওয়ার অনুরোধ জানিয়ে সেলিম বলেন, ‘আপনি ঘরে যান। অফিসে থাইকেন না। আপনি বাইরে থাকলে আপনার নিরাপত্তার জন্য আমাদের দায়িত্ব বেড়ে যায়। ’
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, মহানগর উত্তর যুবলীগ নেতা ইসমাইল হোসেন, জাকির হোসেন প্রমুখ।