কয়রায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলা শাখা ছাত্রলীগ ও উপজেলার সব ইউনিয়ন ও কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার ছাত্রলীগের খুলনা জেলা কমিটি এই সিদ্ধান্ত নেয়।
২০১০ সালে কয়রা উপজেলা শাখা ছাত্রলীগের ৬১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বলেন, কয়রা উপজেলা ছাত্রলীগ নির্ধারিত মেয়াদে সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় উপজেলা কমিটি, সাতটি ইউনিয়ন ও দুটি কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত সোমবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি এম মেজবাহ উদ্দীন সভাপতি এস এম বাহারুল ইসলামের বিরুদ্ধে তাঁর (মেজবাহ) সিল-সই জাল করে টাকার বিনিময়ে সাতটি ইউনিয়ন ও দুটি কলেজ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণার অভিযোগ আনেন।
গত শনিবার প্রথম আলোয় এ সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়।