প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, কয়েক দিনের মধ্যে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেবেন।
গতকাল সোমবার দুপুরে জাপার বনানীর কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এইচ এম এরশাদ এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘দেশের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আস্থা রাখতে পারছে না। তাই অনেক রাজনৈতিক দল জাতীয় পার্টির সঙ্গে জোট করার আগ্রহ প্রকাশ করেছে। আমরা কয়েক দিনের মধ্যে নতুন জোটের ঘোষণা দেব।’
এরশাদ বলেন, দেশের সর্বত্রই বিশৃঙ্খলা। দেখার কেউ নেই। উন্নয়নের নামে দেশে বিশৃঙ্খলা চলছে।