খন্দকার মাহবুবকে ধন্যবাদ জানালেন হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ। ফাইল ছবি
মাহবুব উল আলম হানিফ। ফাইল ছবি

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের সঙ্গে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বক্তব্য প্রচারের মিল পাওয়ায় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
পলাতক অবস্থায় তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাবাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে ধন্যবাদ জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ওসামা বিন লাদেনের বক্তব্যও মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়, তাহলে তারেক রহমানের বক্তব্য প্রচারে সমস্যা কোথায়। এই বক্তব্য দেওয়ায় তাঁকে ধন্যবাদ।’ তিনি বলেন, গতকাল বুধবার হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। ওই রায়ে বলা হয়েছে, বিদেশে অবস্থানকারী কোনো ফেরারি আসামির বক্তব্য মিডিয়াতে প্রকাশ করা যাবে না। (লিংক) এই সিদ্ধান্ত যুগোপযোগী। এতে কোনো ফেরারি আসামি বিদেশে বসে দেশের ইতিহাস বিকৃতি করতে পারবে না।

গতকাল খন্দকার মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আল কায়দার নিউজ দিচ্ছে না? বড় সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে থেকে বক্তব্য দিচ্ছে না? তারেক রহমান যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন, সাংবিধানিক অধিকারের বলেই দিয়ে থাকেন। সেটা কতটা আইনি বা বেআইনি, তা আদালতই নির্ধারণ করতে পারেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘৫ জানুয়ারিকে কেন্দ্র করে দেশে যে সহিংসতা করা হচ্ছে, এর দায়ভার বিএনপি ও তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকেই নিতে হবে।’ তিনি বলেন, আর যা-ই হোক, বিএনপির দ্বারা আন্দোলন হবে না। কারণ নেতারা গ্রেপ্তারের ভয়ে প্রেসক্লাবে লুকিয়ে থাকেন। হাসপাতাল থেকে পালিয়ে যান। যে দলের নেতারা গ্রেপ্তারের ভয়ে পালিয়ে থাকেন, তাঁরা কীভাবে আন্দোলন করবেন?’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথসহ ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপল‌ক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।