খাগড়াছড়িতে শান্তিপূর্ণ সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে গতকাল সকাল–সন্ধ্যা সড়ক অবরোধে চলেনি কোনো যানবাহন। ছবিটি গতকাল সকালে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তোলা l প্রথম আলো
খাগড়াছড়িতে গতকাল সকাল–সন্ধ্যা সড়ক অবরোধে চলেনি কোনো যানবাহন। ছবিটি গতকাল সকালে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তোলা l প্রথম আলো

খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা গতকাল সোমবারের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। জেলার ৯ উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অবরোধ চলাকালে সকালে জেলা শহরের মহাজনপাড়া এলাকায় বাঙালি ছাত্র পরিষদ ও পাহাড়িদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান খাগড়াছড়ির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন।
মাটিরাঙ্গায় মোটরসাইকেল চালককে হত্যা ও পানছড়িতে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধারের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রোববার সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করে। অবরোধ চলাকালে দীঘিনালাসহ বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত ইজিবাইক চললেও বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো পুলিশি পাহারায় নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়।