খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুপক্ষের আলাদা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে গতকাল শুক্রবার খাগড়াছড়িতে আওয়ামী লীগের স্থানীয় দুপক্ষ আলাদা কর্মসূচি পালন করেছে।
খাগড়াছড়িতে সকাল ১০টার দিকে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে কদমতলী এলাকায় জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে কেক কাটার পর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়।
পরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদ সদস্য মংশেপ্রু চৌধুরী অপু, আইনজীবী আশুতোষ চাকমা প্রমুখ।
জেলা আওয়ামী লীগের অপর অংশ জাহেদুল আলমের নেতৃত্বে শহরের নারিকেল বাগান এলাকার দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। পরে তাঁরা টাউন হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।