খাগড়াছড়িতে আজ সড়ক অবরোধ ডেকেছে পিসিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি আহ্বান করেছে ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
গতকাল বুধবার পিসিপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপুল চাকমার পাঠানো ই-মেইল বার্তায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। ই-মেইল বার্তায় বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাসহ আটক তিন নেতার মুক্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
পিসিপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপুল চাকমা মুঠোফোনে প্রথম আলোকে অবরোধ কর্মসূচি আহ্বানের সত্যতা নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো. আবদুল হান্নান পিসিপির দুই নেতাকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।