খাগড়াছড়িতে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দুই পক্ষ পৃথকভাবে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে।
সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারীরা জেলা আওয়ামী লীগের েজ্যষ্ঠ সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা ও জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কদমতলী এলাকা থেকে একটি েশাভাযাত্রা বের করেন। েশাভাযাত্রািট শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হলের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য মংশিপ্রু চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
অপরদিকে সকাল আটটায় জাহেদুল আলমের অনুসারীরা এস এম সফির নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি েশাভাযাত্রা নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন।