খাগড়াছড়িতে বিএনপির মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা কমিটির নেতারা।
গতকাল মঙ্গলবার খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতেপ্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সহসভাপতি কংচাইরী মারমা। সভায় সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এম এ করিম।