খালেদা অসুস্থ, সোহরাওয়ার্দীতে যাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০-দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে অসুস্থতার কারণে খালেদা জিয়া উপস্থিত হননি। তাই খালেদা জিয়া বসার চেয়ারটি ফাঁকা পড়ে ছিল। ছবি: মনিরুল আলম
২০-দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে অসুস্থতার কারণে খালেদা জিয়া উপস্থিত হননি। তাই খালেদা জিয়া বসার চেয়ারটি ফাঁকা পড়ে ছিল। ছবি: মনিরুল আলম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সমাবেশে যোগ দেননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর।

সমাবেশের সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে সমাবেশে উপস্থিত হতে পারেননি খালেদা জিয়া। এ জন্য বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।