খালেদা জিয়া এখনো অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনো গুলশানের নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১১টা থেকে এ কার্যালয়ে তিনি অবরুদ্ধ।
আজ বৃহস্পতিবার গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের এক পাশে পুলিশের একটি জলকামান, আরেক পাশে প্রিজন ভ্যান রাস্তার ওপর আড়াআড়িভাবে রাখা হয়েছে। কার্যালয়ের প্রধান ফটকের সামনে ও ফটকের দুই পাশে সারি বেঁধে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে। তবে পুলিশের সংখ্যা গতকালের চেয়ে কিছুটা কম।
কার্যালয়ের প্রবেশ গেট এখনো তালাবদ্ধ। পকেট গেট খোলা রয়েছে। এই দরজা দিয়ে স্বজনেরা তাঁকে খাবার সরবরাহ করছেন।
গুলশান থানার ওসি (তদন্ত) ফিরোজ আহমেদের দাবি, ওই এলাকায় প্রায় ২০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া বাসা ও এর আশপাশে সাদা পোশাকে পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত কেউ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেননি।