খালেদা জিয়া গ্রেপ্তার হচ্ছেন না কেন: মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপির চেয়ারপারসনকে গ্রেপ্তার করা সময়ের দাবি, জনগণের দাবি। তাঁকে (খালেদা জিয়া) এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না—এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ফেডারেশন আয়োজিত শান্তি মিছিলের আগে এক সমাবেশে এ প্রশ্ন তোলেন মায়া।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেটে খাওয়া মানুষের আজ ত্রাহি ত্রাহি অবস্থা। এ কারণে খালেদা জিয়ার হরতাল-অবরোধের প্রতিবাদে মানুষ মাঠে নেমে এসেছে। তার পরও খালেদা জিয়ার হরতাল-অবরোধে ৩৮ জন মারা গেছে। এই হুকুমদাতা এখনো গ্রেপ্তার হয় না কেন? তাঁকে হুকুমের আসামি করে গ্রেপ্তার করা উচিত।’
বাসায় না গিয়ে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করায় বিএনপির চেয়ারপারসনের সমালোচনা করেন মায়া।
সমাবেশ শেষে হকার্স ফেডারেশনের সভাপতি আবুল কাশেমসহ সংগঠনের নেতা-কর্মীরা সাদা পতাকা হাতে শান্তি মিছিল বের করেন।