খালেদা জিয়া বর্তমান রাজনীতির 'ভিলেন': ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু। ফাইল ছবি
হাসানুল হক ইনু। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বর্তমান রাজনীতির ‘ভিলেন’ হিসেবে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।
চলমান রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে বিএনপিকে নিষিদ্ধ করা এবং দলটির নেত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কি না, তথ্যমন্ত্রীর কাছে তা জানতে চেয়েছিলেন এক সাংবাদিক। জবাবে ইনু বলেন, তিনি (খালেদা জিয়া) যেভাবে বিএনপিকে পরিচালনা করছেন, তাতে খুব শিগগিরই বিএনপি একটি সন্ত্রাসবাদী দলে পরিণত হবে। তিনি হবেন সন্ত্রাস ও জঙ্গিবাদের নেতা। তখন সন্ত্রাসবাদী দল ও তার নেতার বিরুদ্ধে যে ব্যবস্থা দরকার, সরকার তা নেবে।
সন্ত্রাস ও জঙ্গিবাদের কাছে সরকার মাথা নত করবে না বলে জানান তথ্যমন্ত্রী। জনগণকেও মাথা নত না করতে অনুরোধ করেন তিনি। ইনুর ভাষ্য, নাশকতা ও সন্ত্রাস দমনে সরকার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। জনগণের নিরাপত্তার জন্য যে চ্যালেঞ্জ নেওয়া দরকার, সরকার তা নিয়েছে। পরিস্থিতির উত্তরণ ঘটবে বলে আশা তাঁর।