প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সময় হারিয়ে সংলাপের জন্য অনুনয় করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী মোটরচালক লীগ আয়োজিত আলোচনা সভায় হাছান মাহমুদ এই মন্তব্য করেন। তিনি বলেন, খালেদা জিয়া লন্ডনে বসে সরকারকে সংলাপের অনুনয় জানিয়ে বলছেন, ‘আমরা একটু কথা বলতে চাই, আমাদের ডাকুন।’ তিনি বলেন, ‘আমরা সমঝোতার রাজনীতি
চাই। বিএনপিকে বলব, জামায়াত ছাড়ুন।’