খালেদা জিয়াকে রওশন এরশাদের ধন্যবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালত থেকে জামিন নিয়ে নিজ বাসায় যাওয়ায় দেশে রাজনৈতিক স্থিতিশীলতার সুবাতাস বইছে বলে মনে করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আজ রোববার এক বিবৃতিতে তিনি বলেন, জনগণ এই স্থিতিশীলতা প্রত্যাশা করে।
‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে উপস্থিত হওয়ায়’ বিএনপি চেয়ারপারসনকে ধন্যবাদও জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।
রওশন এরশাদ বলেন, ‘সম্প্রতি দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা কমে আসার পাশাপাশি সিটি করপোরেশন নির্বাচনে সব দলের অংশ গ্রহণের সিদ্ধান্তে ইতিবাচক রাজনীতির ধারা সৃষ্টি হয়েছে। আর তা ধরে রাখার দায়িত্ব প্রত্যেক দলের।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান বিরোধীদলীয় নেতা।