প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, খালেদা জিয়ার উচিত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা। জনগণ তাঁকে ক্ষমা করলেই কেবল তিনি বাংলাদেশে রাজনীতি করতে পারবেন। ক্ষমতায় যাওয়ার জন্য তিনি বাংলাদেশের জনগণকে পুড়িয়ে মেরেছেন, যানবাহনে আগুন দিয়ে দেশের কোটি কোটি টাকা নষ্ট করেছেন।
প্রতিমন্ত্রী গতকাল শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গনী ভূঁইয়া প্রমুখ।