প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার না করা পর্যন্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেওয়ার প্রস্তাব করা হয়েছে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রতিনিধি সম্মেলনে।
গতকাল রোববার রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ এ প্রস্তাব করেন। হরতাল-অবরোধবিরোধী নতুন কর্মসূচি প্রণয়নের জন্য এ প্রতিনিধি সম্মেলনের আহ্বান করা হয়। পরে তাঁরা কর্মসূচি ঘোষণা করবেন।