খালেদা জিয়ার সঙ্গে হিদার ক্রুডেনের বিদায়ী সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল সোমবার রাতে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন। খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে রাত সাড়ে আটটা থেকে প্রায় এক ঘণ্টা তাঁরা কথা বলেন।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।