খালেদা জিয়া আজ আদালতে যাচ্ছেন না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বৃহস্পতিবার আদালতে যাবেন না। তাঁর প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এ দুটি মামলার বিচারকাজ চলছে। দুটি মামলায় সময় বাড়ানোর আবেদন করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে জেরা শেষ হয়েছে। আজ অন্য আসামিদের জেরা ছিল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ আসামিপক্ষের জেরা ছিল। এই মামলায় ৩ আগস্ট খালেদা জিয়ার পক্ষে বাদীকে জেরা করা শেষ হয়েছে।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক।