খালেদা জিয়া আজও খাবার বিতরণ করছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তৃতীয় দিনের মতো রাজধানীতে দুস্থ লোকজনের মধ্যে খাবার বিতরণ করছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার দুপুর ১২টার দিকে খালেদা মহাখালী কমিউনিটি সেন্টার থেকে খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন। বিএনপির সূত্র জানায়, এরপর রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ও কারওয়ান বাজারে খাবার বিতরণ করেন। এ ছাড়া শাহ আলী মাজার মিরপুর, ন্যাশনাল বাংলা স্কুল মিরপুর-২, শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, খিলক্ষেত নিকুঞ্জ, ভাটারা নতুনবাজার এলাকা হয়ে আল আমিন মার্কেট রামপুরায় খাবার বিতরণ কর্মসূচি শেষ হবে।
এর আগে গত সোম ও মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করেন খালেদা জিয়া।