খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন: ইনু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বেগম খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। উনি আদালত মানবেন না, সংবিধান মানবেন না, রাজনীতির নিয়মকানুন মানবেন না। আর গণতন্ত্রের বুলি আওড়াবেন। এটা ঠিক না।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।