প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে বক্তব্য দিয়ে খালেদা জিয়া মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছেন বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল মঙ্গলবার ঢাকায় একাধিক সভা-সমাবেশে তাঁরা এ কথা বলেন।
গতকাল বিকেলে মিরপুর-১২ নম্বরে মহান বিজয় দিবস উপলক্ষে পল্লবী ও রূপনগর থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া এই বক্তব্যের মাধ্যমে রাজাকার ও পাকিস্তানিদের প্রতিষ্ঠিত করতে চাইছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়া নয় মাস পাকিস্তানি আর্মির ক্যাম্পে আয়েশ করে কাটিয়েছেন। তাঁর পক্ষে তো মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা জানার কথা নয়। স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন আবদুস সোবহান, মাঈনুল ইসলাম খান প্রমুখ।