খালেদা জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার সন্ধ্যায় যুক্তরাজ্যে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে পবিত্র ঈদুল আজহার পর তাঁর দেশে ফেরার কথা। সেখানে তাঁর বড় ছেলে তারেক রহমান পরিবার নিয়ে আছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিদেশ সফরের আগে বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করেন খালেদা জিয়া। এ সময় তিনি জ্যেষ্ঠ নেতাদের সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। বৈঠক সূত্র জানায়, তিনি বলেছেন, তাঁর অবর্তমানে যেন এমন কোনো বক্তব্য না আসে, যাতে নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে।

চিকুনগুনিয়া প্রতিরোধে টুইট

গতকাল শুক্রবার এক টুইট বার্তায় খালেদা জিয়া চিকুনগুনিয়া প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সংক্ষিপ্ত টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, ‘চিকুনগুনিয়া আক্রান্তদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।’