খালেদা জিয়া যুদ্ধাপরাধী ও জামায়াতের যৌথ ক্লাবের সভাপতি: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গি, সন্ত্রাস, যুদ্ধাপরাধী ও জামায়াতের যৌথ ক্লাবের সভাপতি। আজ শনিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের একাডেমি ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ শেষে নির্বাচন নিয়ে সংস্কার প্রস্তাব ও ই-ভোটিং প্রস্তাবে বিএনপির বিরোধিতা প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া মুখে গণতন্ত্রের ও নির্বাচনের কথা বললেও আসলে তিনি এখন পর্যন্ত সন্ত্রাস, হত্যা ও খুনিদের রক্ষাকর্তা ও আশ্রয়দাতা হিসেবে ভূমিকা রাখছেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি প্রয়োগ করলে নির্বাচনে কারচুপি হবে এমন উদ্ভট কথাবার্তা বলে লাভ নেই। যেখানে সরকার এবং নির্বাচন কমিশনার ভোটে কারচুপি রোধ করার জন্য ই-ভোটিং এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে, তখন বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

অনুষ্ঠানে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা সহকারী ভূমি কমিশনার সুবর্ণা রানি সাহা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম, প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তথ্যমন্ত্রী মিরপুর ও ভেড়ামারার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।