খালেদা জিয়াকে দম ফেলার সুযোগ দেওয়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুনসন্ত্রাসী ও জঙ্গিদের পাল্টা আঘাত হানার কোনো সুযোগ দেওয়া যাবে না। বরং আগুনসন্ত্রাসের নেত্রী খালেদা জিয়াকে দম ফেলার সুযোগ না দিয়ে তাঁকে চূড়ান্তভাবে পরাজিত ও আত্মসমর্পণে বাধ্য করতে হবে। এসব সন্ত্রাসী গোষ্ঠীকে চূড়ান্তভাবে পরাজিত ও ধ্বংস করাই এখন একমাত্র কাজ।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমীতে যুবলীগ আয়োজিত ‘২১ আগস্ট রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।